চার দেশে কর্মরত শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ছেঃ প্রতিমন্ত্রী নুরুল হক নুর
কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মরত শ্রমিক যারা দেশে এসে আটক পড়েছেন তারা ভিসার মেয়াদ এক মাস বাড়ছে তবে তার জন্য অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাঠে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমি জানি মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আমার রয়েছে আমাদের।
মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।
Aminur / Aminur
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা