শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা
সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিশুদের স্বার্থ রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ( বৃহস্পতিবার) উপজেলা পাবলিক লাইব্রেরি হল রুমে জে জে এস এর বাস্তবায়নে জেজেএস-এনসিভিএস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমানের উপস্থাপনায় জেজেএস-এনসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সভাপতি নুর আহম্মেদ জিদান, সহ-সভাপতি প্রদিপ্তা রাণী, সাধারণ সম্পাদক মালিহা আক্তার আঁচল সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি প্রমূখ। সভায় আলোচনায স্থান পায় - জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে, পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের স্বার্থ বিবেচনায় ও নিতে শিশু ফোরামের সদস্যদের বক্তব্য/মতামত, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে, পরিকল্পনা ও বাস্তবায়নে শিশুদের স্বার্থ গুরুত্ব প্রদান বিষয়ে উন্মুক্ত আলোচনা, প্রশ্নত্তোর পর্ব ও প্রতিশ্রুতি জ্ঞাপণ।
Aminur / Aminur
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত