ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সংবর্ধনা


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ৮:৩১

বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক ইয়াহিয়া, দ্বীনি প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, মুফতি আসাদ, হাফেজ রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সংবর্ধনা জানানো হয়। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী সুলতান বলেন, শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতে সফল মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি তারা যেন ভবিষ্যতে নিজ নিজ অবস্থানে ন্যায়পরায়ণতা, সততা ও আমানতদারিতার পরিচয় দিতে পারে, সে দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Aminur / Aminur

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়