নেছারাবাদে ইটভাটায় মাথাবিহীন লাশ: মোটরসাইকেলে তিনজন প্রবেশ—বের হয় দুইজন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠী গ্রামের বিনয়পুর এলাকায় একটি ইটভাটার পাশে গলা কাটা ও মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার মালিকানাধীন একটি ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং নিহত ব্যক্তির পিঠে আঘাতের চিহ্নও দেখা গেছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে ৩টা ২৫ মিনিটের দিকে একই মোটরসাইকেলে দুইজন ব্যক্তি দ্রুত সেখান থেকে বের হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলে প্রবেশ করা তিনজনের মধ্যেই একজন হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। মোটরসাইকেল চালিয়ে যে ব্যক্তি ইটভাটায় প্রবেশ করে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্তের স্বার্থে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পিপিআই টিমও ঘটনাটির তদন্ত কার্যক্রমে যুক্ত হয়েছে।
পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে শনিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করা যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস