ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রির অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৩:৩৮

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারে অতিরিক্ত দামে ডিজেল সহ জ্বালানী তেল বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মাহিন্দ্রা চালকসহ স্থানীয় কয়েকজন ক্রেতা অভিযোগ করেছেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুদ রেখে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হয়েছে, বেশি দামে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ভুক্তভোগী কয়েকজন মাহিন্দ্রা ড্রাইভার জানান, ধুরুং বাজারের ব্যবসায়ী রমজান আলী সওদাগর গত কয়েকদিন ধরে ডিজেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এতে পরিবহন চালকরা অনেকটা জিম্মি হয়ে পড়েছেন।

মানিক নামের এক মাহিন্দ্রা চালক অভিযোগ করে বলেন, “জ্বালানি তেলের সংকট দেখিয়ে ধুরুং বাজারের রমজান আলী গলাকাটা ব্যবসা করছেন। প্রতি গ্যালন ডিজেল ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। আবার প্রতি কেজি হিসেবে বিক্রি করলে দাম পড়ছে প্রায় ১২৫ টাকা।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমজান আলী সওদাগরের ছেলে বিষয়টি আংশিক স্বীকার করেন। তিনি বলেন, “আগে প্রতি গ্যালন ডিজেল ৪২০ টাকায় বিক্রি করা হতো। এখন ৪৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ বেশি দামে কিনতে হয়।”

তবে কেনার রশিদ দেখাতে বলা হলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি এবং এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তিনি উল্টো অভিযোগ করে বলেন, কুতুবদিয়ার বড়ঘোপ বাজারের জকরিয়া সওদাগরসহ অন্য ডিলাররাও জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন।

এ সময় কয়েকজন ক্রেতা জ্বালানি তেল কিনতে এলে তাদেরকে তেল নেই বলে জানাতে দেখা যায়।

স্থানীয়রা জানান, অতিরিক্ত মুনাফার আশায় রমজান আলী সওদাগর প্রায়ই এমন পরিস্থিতিকে পুঁজি করে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করেন।

এদিকে কুতুবদিয়ার কয়েকজন বৈধ জ্বালানি তেল ডিলারের সঙ্গে কথা হলে তারা জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

ডিলার সেলিম বলেন, “সরকার জ্বালানি তেলের কোনো মূল্য বাড়ায়নি। তবে সরবরাহ কিছুটা কম থাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে গ্রাহকদের তেল বিক্রি করতে হচ্ছে।”

আরেক ডিলার কাসেমসহ কয়েকজন জানান, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা আইনত অপরাধ। পাশাপাশি খোলা বাজারে ডিজেল বিক্রিও অবৈধ।

তারা এ ধরনের অনিয়ম বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন