হাটহাজারীতে সড়ক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, যাকাত ফান্ডের চেক ও ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ও যাকাত ফান্ডের চেক ও ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
উদ্বোধন শেষে তিনি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় সড়কের পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সভাপতিত্বে সরকারি যাকাত ফান্ড থেকে ৪৭জন অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিজনকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এছাড়া ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে প্রায় ২১ হাজার মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে পরিচালিত উচ্ছেদ কার্যক্রমসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তদারকি করেন এবং উপস্থিত সাধারণ মানুষের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান