রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন
‘নদী বাচাও, মানুষ বাচাও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধ ও জনসচেতনতামুলক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ফেরি ঘাটে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম খান হিরো, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন খান (অব:) সেনা সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, সিএসডিকের সভাপতি ফজর আলী, শহিদুল্লাহ কায়ছার লেবু ও শামছুন্নাহার প্রমূখ।
বক্তারা বলেন, উজানে ভারত থেকে পাহাড়ী ঢলে ও নদীর কিনার ভেঙ্গে ইটালুকান্দা হয়ে ব্রহ্মপুত্র নদের গভীরতা ভরাট হয়ে গেছে। নদের গভীরতা না থাকায় বন্যা মৌসুমে পানি উপচে পড়ে বেরি বাধ ভেঙ্গে ফসল সহ জমি ও ভিটেমাটি ভেঙ্গে য়ায়। প্রতিবছর নদীপাড়ের মানুষ তাদের জমি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই কুড়িগ্রামের ইটালুকান্দা হতে জামালপুর দেওয়ারগঞ্জ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তলদেশ খনন করলে এলাকার মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সরকারের কাছে আমাদের জোর দাবী অতিদ্রুত নদী খনন করা হউক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ