ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৩:৫৪

ঢাকার ধামরাইয়ে পৌর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) পৌর শহরের বিভিন্ন বাজার, পাড়া ও মহল্লায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি'র সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান অতিথি তমিজ উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু পৌর প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আল মামুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম নবীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
পৌর প্রশাসন জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক