ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৪:৪২

কুমিল্লার পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। 

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

একইদিনে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাটিয়ারা পূর্ব এলাকার একটি সেতুর ওপর সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে কৌশলে পালিয়ে যায়।


উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ