ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাগুরার মহম্মদপুরে সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৪:৪৩

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রয়োজনের তুলনায় কম বিটুমিন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার লক্ষীপুর মোড় থেকে জোকা প্রিন্স মার্কেট পর্যন্ত প্রায় ২ হাজার ১৯০ মিটার সড়কের সংস্কারকাজ বর্তমানে চলমান রয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরার ঠিকাদারি প্রতিষ্ঠান রাজু ইন্টারপ্রাইজ এ কাজের দায়িত্ব পেয়েছে। সড়ক সংস্কারের জন্য সরকারিভাবে প্রায় ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হচ্ছে না। তাদের দাবি, সড়কের ওপর যথাযথভাবে বিটুমিন ব্যবহার না করায় হাত বা পা দিয়ে সামান্য চাপ দিলেই পাথর উঠে যাচ্ছে। ফলে সড়কের ওপর দেওয়া পাথর ঠিকমতো আটকে থাকছে না এবং কাজের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এলাকাবাসী আরও জানান, এই সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ পথে চলাচল করে। কিন্তু নিম্নমানের নির্মাণকাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি থাকলে এমন অনিয়ম কীভাবে ঘটছে। প্রশাসনের নজরদারির ঘাটতির কারণেই কি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের কাজ করার সুযোগ পাচ্ছে—এমন প্রশ্নও তুলেছেন তারা। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঠিকাদার ফরিদ আহমেদ  মুঠোফোনে বলেন, কাজ এখনো চলমান রয়েছে। অতিরিক্ত  যানবাহন চলাচলের কারণে কিছু স্থানে পাথর আলগা হয়ে যেতে পারে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী যতটুকু বিটুমিন দেওয়ার কথা রয়েছে, তা-ই ব্যবহার করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সড়ক সংস্কারের কাজ সরকারি নির্দেশনা মেনেই করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ বাস্তবসম্মত নয় বলেও তিনি দাবি করেন।

এদিকে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোথাও কাজের মানে ত্রুটি পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর জামান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। সড়ক সংস্কারের কাজে নিম্নমানের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত