ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের চাউল বিতরণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:২০

সন্দ্বীপে প্রতিবছরের ন্যায় এবারো আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধীক গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে রমজানের উপহার সামগ্রী হিসাবে ১ম ধাপের যাকাতের চাউল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডে আব্দুল কাদের মিয়ার নিজ বাসভবনে ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট দানবীর ও সমাজসেবক এবং এ.কে.এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি সন্দ্বীপের দরিদ্র, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা সহায়তা, গৃহনির্মাণ, কন্যাদায়গ্রস্ত পরিবারের সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার প্রতিষ্ঠিত এ.কে.এম ফাউন্ডেশন সকল ধর্ম, বর্ণ ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক সেবামূলক কাজ করে যাচ্ছে, যা স্থানীয়দের কাছে অত্যন্ত প্রশংসিত।
ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে হাজরো দরিদ্র পরিবারের মাঝে উক্ত যাকাতের চাউল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, ডাক্তার মানিক, মাওলানা হাফেজ মোঃ নুরুল ইসলাম, আমানত উল্ল্যা, কালাম মিয়া,আলাউদ্দিন মন্টু, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ জামশেদ উদ্দিন প্রমুখ।
উক্ত সভা সঞ্চালনা করেন মোঃ রিদোয়ানুল বারি।

চাউল বিতরণের পূর্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আব্দুল কাদের মিয়ার পিতা-মাতা ও পরিবারের মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জীবিতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল কাদের মিয়া দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার মতো দানশীল মানুষ সমাজের জন্য আশীর্বাদ। তার এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় উপকারভোগীরা আবেগ প্রকাশ করে বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তারা আব্দুল কাদের মিয়া ও তার পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য শুভ কামনা জানান।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’