প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা চেয়ে এমপির ইফতার আয়োজন
লাকসামে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে কুমিল্লা- ৯ (মনোহরগঞ্জ -লাকসম ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এর উদ্যোগে মনোহরগঞ্জ - লাকসামের দলিয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে, ও কর্মরত সাংবাদিক, বিশিষ্টজনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ মার্চ) উপজেলার মুদাফরগঞ্জের পাশাপুর গ্রামে নিজ বাড়িতে মো. আবুল কালাম হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবুল কালাম নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি পাইলট স্কিম’ চালু করা হয়েছে। এর আওতায় মনোহরগঞ্জ লাকসামে প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য ওই বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য আরও বরাদ্দ আসবে।তিনি বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ দিয়েছেন। ওই বরাদ্দের টাকার যথাযথ হিসাব দিতে হবে। এর মধ্যে কোনো অনিয়ম দুর্নীতি চলবেনা। কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত হলে কাউকে ছাড় দেয়া হবেনা। দোয়া ও ইফতার অনুষ্ঠানে লাকসাম উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধি, হেফাজতে ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
অনিয়ম ও গাফিলতিত খাল খননের দেড় কোটি টাকা ফেরত
পেকুয়ায় দুর্যোগে করণীয় বিষয়ে সিপিপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাঙ্গামাটি জোনের আওতায় পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গঠনে প্লাস্টিক (বর্জ্য) সংগ্রহ অভিযান পরিচালিত
বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও।
শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান
গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা