ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে রহস্যজনক গ্যারেজ ঘিরে এলাকাবাসীর উদ্বেগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:২১

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকায় একটি রহস্যজনক মোটরসাইকেল গ্যারেজকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর কাছে এটি “স্বপন মেকারের গ্যারেজ” নামে পরিচিত। নামের সঙ্গে মোটরসাইকেল মেরামতের সম্পর্ক থাকলেও বাস্তবে সেখানে কোনো ধরনের মোটরসাইকেল মেরামতের কাজ হয় না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজটিতে সারাদিনই বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। তবে তাদের কেউই মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন না। এলাকাবাসীর দাবি, সেখানে মূলত মাদকসেবীদেরই ভিড় থাকে। দিন-রাত প্রায় ২৪ ঘণ্টাই গ্যারেজের সামনে ও ভেতরে মাদকসেবীদের উপস্থিতি দেখা যায় বলে অভিযোগ করেছেন তারা।
এলাকার সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক অবক্ষয়ই বাড়াচ্ছে না, বরং তরুণ সমাজকে ধ্বংসের দিকেও ঠেলে দিচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রকাশ্যে ঘটলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে ধর্মদহ এলাকার সামাজিক পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজটির সঙ্গে জড়িত হিসেবে মো. স্বপন আলী (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে। তিনি ধর্মদহ বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. রফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মে ২০২৫ তারিখে তার নিজ বাড়ি থেকে পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের সিআর নং-৫২৬/১৯ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মেহেরপুর জেলার গাংনি থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মাদক মামলায় ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় দায়ের করা হয়।
এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর থানায় ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দায়ের হওয়া একটি মাদক মামলায়ও তাকে অভিযুক্ত করা হয়েছে, যার চার্জশিট ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দাখিল করা হয়।
সম্প্রতি ১৮ মার্চ ২০২৫ তারিখে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায়ও (ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৫০৬(২)/১১৪) তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে স্বপন আলী বলেন, “আমার নামে আগে মাদক মামলা ছিল। আমি আগে ব্যবসা করতাম, এখন করি না। আমার নামে নিউজ করে কিছুই করতে পারবেন না।”

এ ব্যাপারে তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। বিষয়টি আমার নজরদারিতে রয়েছে। কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং তরুণ সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের