গোদাগাড়ীতে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৯২ কেজি খেজুর বিতরণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ৭৪টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঝে সরকারের বরাদ্দকৃত ১৯২ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের উপস্থিতিতে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে মোট ২৪ কার্টুন খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেন, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উপকারী ভূমিকা রাখবে। স্থানীয়ভাবে উদ্যোগটি মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন বলেন, “পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ইফতারে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে এই খেজুর বিতরণ করা হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত