সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর একই পরিবারের আহত-৩
সুনামগঞ্জ সদর উপজেলাধীন গৌরারং ইউনিয়নের লালপুর দক্ষিণ হাটি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২টি বাড়িঘরসহ আসবাবপত্র ভাংচুর এবং একই পরিবারের ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদোর্ষী ও হাসপাতাল সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে ১৩ই মার্চ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায়। জানা যায় একই এলাকার পার্শ্ববর্তী বাসিন্দা এরশাদ মিয়া, সবুজ মিয়া, সাদির মিয়া,কবির মিয়া,নাজমুলসহ একটি সঙ্ঘবদ্ধ দল দোলাল মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং দোলাল মিয়ার বাড়িঘর ভাংচুর করে ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে দোলাল মিয়াকে এলোপাতাড়ি মারপিট করে হামলাকারীরা। দোলাল মিয়ার চিৎকারে তার স্ত্রী মাহমুদা বেগম মারপিঠের কারন জানতে চাইলে হামলাকারীরা মাহমুদা বেগমকে ঘরের ভিতর হইতে টানা হেচরা করে ঘর থেকে বাহির করে এলোপাতাড়ি ভাবে লাঠি দিয়ে মারপিঠ করে। রাতে এসময় হামলা মাহমুদা বেগমের চোখে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় দোলাল মিয়ার ভাই জালাল মিয়া ও আলকাছ বাঁধা দিতে গেলে জালাল মিয়াকে দৌড়ািয়া নিয়াও মারধর করে এবং আলকাছ মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে এবং জালাল মিয়ার বসতঘরের টিনের বেড়া দাড়ালো দা,রামদা দিয়ে কুপিয়ে চূর্ণ বিচূর্ণ করে হামলাকারীরা । আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসেও হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করতে ব্যর্থ হলে ৯৯৯ লাইনে দোলাল মিয়া কল দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানান আহত পরিবার। হামলাকারীদের হুমকির ভয়ে বর্তমানে আহত পরিবার বাড়িঘর ছাড়া বলেও জানা যায়।
এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু