গ্রাম বাংলার কৃষকের বর্ণিল স্বপ্ন মাঠ জুড়ে সবুজের সমারহ
নওগাঁর রাণীনগর গ্রাম বাংলার কৃষকের সবুজ রংঙ্গের বর্ণিল স্বপ্ন মাঠ জুড়ে সবুজের সমারহ উপজেলা জুড়ে ইরি-বোরো ধানের সবুজের নিলা ভূমি । উপজেলায় ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ইরি-বোরো ধান গাছের সবুজ পাতায় বর্ণিল সাজে সেজেছে উপজেলা জুড়ে। যতদূর চোখ যায় মাঠ জুড়ে ততোদুর সবুজ আর সবুজ। গ্রামবাংলার কৃষকের স্বপ্নের ইরি বোরো ধানে সকালের শিশির ভেজা স্নিগ্ধতায় সবুজ পাতা চোখে পরার মতো, কৃষকের গায়ের ঘাম ঝরানো অজিত এই সোনার ফসলের দৃশ্য যেনো মন ছুয়ে যায় হৃদয়ের গহীনে । চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভাল ফলনের আশায় দুচোখ ভরে স্বপ্নে বিভোর কৃষকদের চোখে।
বৃহস্পতিবার সকালে এক পসলা বৃষ্টিতে ধানের সবুজ পাতা ধূয়ে যাওয়ায় ধানের পাতাগুলো আরো সতেজ হয়ে রং ছরাচ্ছে মাঠে। ধানের রোগ দমনে আগে ভাগেই পরিচর্যার কারণে তেমন কোন রোগ-বালাই না দেখা গেলেও কৃষকরা ধানের ক্ষেতে নিবির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে ।
স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূর্যোগ না থাকায় ইরি-বোরো ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে বলে কৃষি বিভাগ যানায়।
রাণীনগর কৃষি অফিস সূত্রে যানাযায়, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। সে জমিতে সেচের জন্য এবার উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকূপ ২৫৭টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ২০৮টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত পাম্প ৪০টি’র মাধ্যমে আবাদি ইরি-বোরো ধান ক্ষেতে সেচ প্রদান করা হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে ধানের চারা রোপন, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় চলতি মৌসুমে ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা ।
সরজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধান গাছের সবুজের সমারোহে প্রাণ জুড়িয়ে যায়। আবহাওয়া ইরি-বোরো ধান চাষের অনুকূলে থাকাই যথা সময়ে ধান রোপণ করেছে কৃষকরা। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করছেন মাঠ পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা
আলোক ফাঁদে এবং ইরি-বোরো ক্ষেতে বাঁশের কুঞ্চি ও গাছের ডাল পুঁতে পোকা মাঁকড় নিধনে কৃষকদের উৎসাহিত করে যাচ্ছে কৃষি বিভাগ। উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামের কৃষক কামাল হোসেন জানান, আমি প্রতি বছরই ইরি-বোরো ধান লাগায়। এ মৌসুমে প্রায় ৪০ বিঘা জমিতে ইরি- বোরো ধান লাগায়ছি। আবহাওয়া ভালো থাকার কারণে এখন পর্যন্ত ক্ষেতের ধান ভালো আছে। আশা করি শেষ মহুর্তে সব ঠিকঠাক থাকলে ভালো ফলন পাবো বলে আশা করছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। ভাল ফলনের সম্ভাবনার মূল কারণ হিসেবে তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা রোপনের পরামর্শ, প্রদান করা হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ইরি-বোরা ধান ভাল ফলনের সম্ভবনা রয়েছে বলেছেন এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত