লামায় যুব কল্যাণ সমিতির ঈদ বোনাস বিতরণ
বান্দরবানের লামা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজিজ নগর যুব কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ২৫ রমজানে সমিতির ১৮০ জন সদস্যের প্রত্যেকের হাতে এই বোনাস তুলে দেয় কার্যকরী কমিটি।
সমিতি সূত্রে জানা গেছে, সদস্যদের সারা বছরের জমানো সঞ্চয় থেকে প্রতি বছর উৎসবের আগে এই বিশেষ বোনাস প্রদান করা হয়। এ বছর জন প্রতি ১২০০ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়েছে।
উপস্থিত ব্যক্তিবর্গ
বোনাস বিতরণ অনুষ্ঠানে সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
সভাপতি: আব্দুল কুদ্দুস ভূঁইয়া
সিনিয়র সহ-সভাপতি: ইসমাইল হোসেন
সহ-সভাপতি: আব্দুল হাসেম মানিক
সাধারণ সম্পাদক: আবুল হাসেম মেম্বার
যুগ্ম সাধারণ সম্পাদক: ফরিদুল ইসলাম জয়
সাংগঠনিক সম্পাদক: মহসিন আলম মোল্লা
অর্থ সম্পাদক: রবিউল ইসলাম মোল্লা
দপ্তর সম্পাদক: মফিজুল ইসলাম
প্রচার সম্পাদক: মোঃ রিদুয়ান
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র সদস্য আজগর আলী, মোঃ জসিম এবং মোঃ রুবেলসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উৎসবের আগ মুহূর্তে জমানো টাকা থেকে বোনাস পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা। সমিতির নেতৃবৃন্দ জানান, আজিজ নগর, গজালিয়া ও ফাইতং ইউনিয়নের সদস্যদের নিয়ে গঠিত এই যৌথ সমিতি দীর্ঘ দিন ধরে সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার