ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:৩১

পাবনা-৪ আসনে ধানের শীষের পরাজয়ের মূল কারণ নিরপেক্ষ তদন্তের জন্য বিএনপি চেয়ারপার্সনকে অনুরোধ জানালেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল শনিবার বিকেলে পাকশীতে ‘‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া,মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। তিনি আরও বলেন,কোনভাবেই প্রকৃত বিএনপিকে ধ্বংস করতে দেওয়া হবেনা। যারা রেলের তেল ও কয়লা চুরি করে এবং মাদকে ব্যবসা করে বিএনপিকে ধ্বংস করেছে কোনভাবেই তাদের অশুভ রাজনীতি সফল হতে দেবনা উল্লেখ করে তিনি বলেন,জাসদ ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে যারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের কোনভাবেই সফল হতে দেবনা। পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম,বিএনপিনেতা এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,বিএনপি নেতা পিএনএল আলাউদ্দিন,আব্দুল লতিফ কিরণ,মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ, মাসুদ রানা ইমরান,সাহবুল আলম,শফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আবির হোসেন,আশিকুর রহমান,সিজার হোসেন, আব্দুস সালাম রঞ্জু,টোকন ও কল্লোল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক