ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৬)। শনিবার রাতে উপজেলার কাশিপুর ব্রিজের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে, তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি জানান, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলোর বিষয়ে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদকের চোরাচালান রোধে র্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা