ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ৩:৯
World Consumer Rights Day উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও Consumers Association of Bangladesh (ক্যাব), আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সদর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 
ক্যাবের সভাপতি মো: সেকেন্দার শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহমদ আবুল বাশারের পরিচালনায় উপস্থিতি ছিলেন সহ-সভাপতি সাংবাদিক মো: ইকবাল হোসেন, কামরুল হক ভূঁইয়া ও তামিম আহমেদ মিলন,যুগ্ন সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: চঞ্চল কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক সাংবাদিক মো: হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড তুহিন শেখ,নির্বাহী সদস্য সাংবাদিক মো: কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক আজিজুর রহমান দুলাল, সাংবাদিক মো: এনামুল হক রুবেল, সাংবাদিক মো: আবু বক্কর বাধন, সাংবাদিক মো: লায়েকুজ্জামান,
উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট John F. Kennedy ভোক্তাদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। পরবর্তীতে ১৯৮৩ সাল থেকে Consumers International-এর সদস্য সংগঠনগুলো বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে।
২০২৬ সালের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল— “Safe Products, Confident Consumers”, যার বাংলা অর্থ “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।”
আলোচনা সভায় বক্তারা বলেন, বাজারে ভেজাল, নকল ও নিম্নমানের পণ্যের বিস্তার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য বড় উদ্বেগের বিষয়। এ পরিস্থিতি মোকাবিলায় বাজার তদারকি জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন