সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে কবি হেলাল উদ্দিনের ‘সেজুঁতি’ বইয়ের মোড়ক উন্মোচন
চট্টগ্রামে সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’ এর সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের আজীবন সদস্য কবি হেলাল উদ্দিনের কবিতা সংকলন ‘সেজুঁতি’-এর মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) নগরীর হালিশহরস্থ তায়েফ রেস্টুরেন্টের ‘রসুই’ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।
সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, সোনালী ব্যাংকের সাবেক জিএম সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. আমির হোসাইন, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্যাহ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি আবুল কাসেম ও লিয়াকত আলী বাবুল এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কবি হেলাল উদ্দিনের প্রকাশিত কবিতা সংকলন ‘সেজুঁতি’ বইটির ওপর রিভিউ উপস্থাপন করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মোঃ তসলিমুল আলম, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শাহাদাত হোসেন, কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ আবুল কাশেম, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, সাবেক উর্ধ্বতন বন কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন, সাবেক বীমা কর্মকর্তা কাজী শাহেদুল করিম, হালিশহর বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমদ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আসিফ আকতার, মাস্টার এ কে এম আবুল হাসান চৌধুরী, মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, আবু জাফর মিলাদ, আবুল কালাম আজাদ, কবি মামুন আল রশিদ, লেখক এ এস এম আবদুর রহিম, কাজী রহমতুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন সৈনিক, শিক্ষক নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, আমিন শরীফ জুয়েল, আরিফ হোসেন, শিহাব উদ্দিন খান, আনোয়ারুল ইসলাম শিহাবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে ছিলেন কেফায়েত উল্যাহ কায়সার, খাদেমুল ইসলাম, মাহমুদ হাসান, মোঃ আরিফ, সৈয়দ আবুল কালাম আজাদ, আবদুস সামাদ রুবেল, আবু রিফাত ও আবদুল হান্নান হিরা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ। পরে উপস্থিত সবাই ইফতার ও নৈশভোজে অংশ নেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
Link Copied