মান্দায় রফিকুল হত্যার ১১দিন পেরিলেও গ্রেফতার হয়নি কোন আসামী
নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে, প্রসাদপুর ক্বওমী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
গত বুধবার (৪মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া ক্বওমী মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে। এমন চাঞ্চল্যকর হত্যা ঘটনার ১১দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। বৃহস্পতিবার নওগাঁ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে সাকিব হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন। এ ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বৃদ্ধা মা,ছেলে সাকিবসহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া ক্বওমি মাদ্রাসা চত্বরে চোর সন্দেহে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় কয়েকজন শিক্ষক তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তাকে মাদ্রাসা প্রাঙ্গণের একটি আমগাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে সেখানেই ফেলে রাখা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা দাবি জানান, ওই মাদ্রাসার ক্বারী শিক্ষক সাব্বির হোসেন গাছের ডাল দিয়ে নিহত রফিকুল ইসলামকে মারধর করেন। মৃত্যুর পর মারপিটের কথা স্বীকারও করেছেন। পরে শিক্ষক আরিফুল ইসলাম, তুহিন আলী, ওমর ফারুক ও মোর্শেদ আলম ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপর জনসম্মুখে শিক্ষক সাব্বির মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের কাছে সব স্বীকার করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সুস্পষ্টভাবে স্বীকারোক্তি পাওয়ার পরেও কেন আসামীদের গ্রেফতার করা হচ্ছে না,এ প্রশ্ন সচেতন মহলের।
ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা ছুটি ঘোষনা করে শিক্ষকেরা লাপাত্তা হয়েছেন। ঘটনার পর থেকে এখন পর্যন্ত মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলছে।
এতে মাদ্রাসার ভেতরে থাকা জামে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা আসলাম হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে আমি মাদ্রাসার মসজিদে ফজরের নামাজ পড়েছি। কিন্তু কোন কিছু জানতে পারিনি।পুলিশ আসার পর বিষয়টি জানতে পারি।সম্ভব গভীর রাতে চোর সন্দেহ ব্যক্তিকে মারা হয়েছে।
জিনারপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, ‘কেউ চুরি করলে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। কিন্তু তাকে পিটিয়ে হত্যা করার কোনো কোনো আইন নেই। এমনকি ইসলাম ধর্মেও নেই।’
এদিকে নিহতের ছেলে মামলার বাদী সাকিব হোসেন অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর দিনই তিনি আদালত থেকে জামিনে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, ‘রাতে আমাকে থানায় নিয়ে এজাহারে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেখানে কী লেখা ছিল সেটাও আমাকে পড়ে শোনানো হয়নি।’ শুনেছি হত্যার ঘটনায় জড়িত সব শিক্ষকদের নামে মামলা হয়েছে।
নিরাপত্তা জনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, হত্যা মামলাটি ধাপাচাপা দিতে রাজনৈতিক কিছু ব্যক্তি দিয়ে মীমাংসার করার চেষ্টা চলছে। দাম দর মনমতো না হওয়ার কারণে মিমাংসা করতে পারছেন না। হত্যার কয়দিন না যেতেই মাদ্রাসা পরিচালকসহ অভিযুক্ত শিক্ষক সাব্বিরকে প্রকাশ্যে ঘুরাঘুরি করতে দেখা গেলেও অজ্ঞাত কারণে গ্রেফতার করতে পারছেনা থানা পুলিশ।
তবে এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, বাদীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন,মামলাটির তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত