ইউএনও’র ঈদ উপহার পেলেন দুই হাতবিহীন সেই ছাকিনা বেগম
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের বাসিন্দা ছাকিনা বেগম জন্ম থেকেই দুই হাতবিহীন। তবে শারীরিক সীমাবদ্ধতা তার জীবনসংগ্রামকে থামিয়ে দিতে পারেনি। ছোটবেলা থেকেই তিনি নিজের পা দুটিকে হাতের বিকল্প হিসেবে ব্যবহার করে জীবনের সব কাজ করে আসছেন। বর্তমানে তার বয়স প্রায় ৬০ বছর।
রোববার (১৫ মার্চ) সকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু ছাকিনা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে (পায়ের মাধ্যমে গ্রহণ করেন) নগদ অর্থ ও ঈদসামগ্রী তুলে দেন। এসময় ইউএনও’র সহধর্মিণীও উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাকিনা বেগম পা দিয়েই ঘরের প্রায় সব কাজ করেন। মাছ ও সবজি কাটা, রান্না করা, কাপড় পরা, এমনকি চুল বাঁধার মতো কাজও তিনি নিজের পা ব্যবহার করেই করেন। জন্ম থেকে দুই হাত না থাকায় তার বিয়ে হয়নি। বর্তমানে তিনি কখনো ভাইয়ের বাড়িতে আবার কখনো বোনের বাড়িতে থেকে জীবনযাপন করছেন। তিনি সিংগাড়ী গ্রামের মৃত শামসুর সরদারের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ছাকিনা বেগমের বিষয়ে জানতে পেরে তার বাড়িতে গিয়ে দেখা করেছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী কিছু নগদ অর্থ ও ঈদসামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়েছে। ঈদের উপহার পেয়ে ছাকিনা বেগম আনন্দ প্রকাশ করে বলেন, এই প্রথম কোনো ইউএনও তার বাড়িতে এসে তাকে নগদ অর্থ ও ঈদসামগ্রী দিয়েছেন। এতে তিনি খুবই খুশি হয়েছেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied