ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ৪:৫৩
যশোরের অভয়নগর উপজেলায় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে রাজু মল্লিক (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতের দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্ত রাজু মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে।ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, শনিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে রাজু মল্লিককে আটক করা হয় এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারা অনুযায়ী গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ওই যুবককে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ