ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বেশি দামে তেল বিক্রি করাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৫-৩-২০২৬ বিকাল ৫:২৮
যশোরের অভয়নগরে মূল্যতালিকা না টানিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় মেসার্স জিলানী মটরসাইকেল গ্যারেজ অ্যান্ড ফুয়েল নামের প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকা এবং ডিজেল, পেট্রল ও কেরোসিন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, অভিযোগের ভিত্তিতে দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, আইন লঙ্ঘনের কারণে ওই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে মজুদ থাকা তেল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু