ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ১:২৩

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রায় ১ হাজার ২ শত সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে ঈদ উপহার (শাড়ী)  বিতরন করছেন তরুন সমাজ সেবক মায়ের দোয়া মৎস আড়ৎ এর পরিচালক তরুন সমাজ সেবক মোহাম্মদ শামীম। ইতিপূর্বে তিনি ৩ শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

১৭ মার্চ (সোমবার বেলা ১২ টার সময়) চরজব্বর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে এসব ঈদ উপহার বিতরন করা হয়।

ঈদ উপহার বিতরন উপস্থিত ছিলেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নেতা মামুনুর রশীদ তুষার।

তরুন সমাজ সেবক মোহাম্মদ শামীম বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ চলার কারনে আমাদের বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে বিশেষ করে তেল গ্যাস,  ইত্যাদি এবং বিভিন্ন দেশে প্রবাসীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন যার প্রভাব পড়েছে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ওপর,  প্রত্যাক ঈদে সামজি সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা এগিয়ে এলেও এবার কিন্তু সেরকম কেউ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়নি। তাই আমি আমার সাধ্যমত,  আমার সামর্থ্যমত ঈদ উপহার নিয়ে  অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমি মনে করে নোয়াখালী এবং সুবর্ণচরে যেসব শিল্পপতি বিত্তবান মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে করোনার মত বর্তমানে যুদ্ধের কারনে যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে।

যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা পৃথিবীতে মানব সেবার ওপর আর কোন সেবা নেই।
এদিকে ঈদ উপহার পেয়ে খুশি অবহেলিত মানুষ গুলো।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা