ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারী সংগঠনের আয়োজনে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ১:২৬
কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি সংগঠন নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারীর  আয়োজনে "সংবাদ কর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন" অনুষ্ঠিত হয়েছে। 
১৬ মার্চ সোমবার নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রকল্পের 
লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের আওতায় জলবায়ু নিয়ে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্হ এলাকার সংবাদ কর্মী, নারী,যুবা ও কিশোরী মেয়েরা, স্হানীয় নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্হানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারী নিয়ে মূলতঃ কার্যক্রম। 
তিনি এ বিষয়ে সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষন, সাংবাদিক মন্জুরুল হান্নান, মোন্নাফ আলী,  সহিদুল আলম বাবুল, নুরুজ্জামান সরকার, নূরবক্ত মিয়া, আসলাম উদ্দিন আহম্মেদ, ফয়জার রহমান রানু প্রমূখ। 
ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত