ঈদ উপলক্ষে ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নে ২২০০ অসহায়ের মাঝে ভিজিএফ চাল বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার ৮নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদে ২ হাজার ২০০ গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপকারভোগীরা তাদের নির্ধারিত চাল গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদ এলাকায় উপকারভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
চাল বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, ৮নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম টুন্টু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, রায়হান খান, শাহেদ খানসহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের প্রায় ২ হাজার ২০০ গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরেছে। এ জন্য তিনি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি গরীব ও অসহায় পরিবারের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয় উদ্যোগ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত