সুবিধাবঞ্চিতদের পাশে জামান ফাউন্ডেশন, ঈদ উপহারে মুখে হাসি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামান ফাউন্ডেশন ও অ্যাডভান্স জামান সেন্টার। মানবিক এই উদ্যোগে প্রায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম বদিউজ্জামানের উদ্যোগে গোপালগঞ্জ সার্কিট হাউস সংলগ্ন তার নিজ বাসভবন থেকে রমজান মাসজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের পক্ষ থেকে মুন্সি রাকিবুজ্জামান।
প্রতিটি উপহার প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। এসব উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।
উপহার নিতে আসা এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এবার ঈদের জন্য সেমাই-চিনি কেনা কঠিন হয়ে পড়েছিল। এই উপহার পেয়ে অন্তত নাতি-নাতনিদের নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে তিনি জানান। পাশাপাশি তিনি দোয়া করেন যারা অসহায় মানুষের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছেন তাদের জন্য।
এ বিষয়ে এম বদিউজ্জামান বলেন, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ঈদের আগের দিন পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়াই হোক এবারের ঈদের বার্তা। সমাজের সামর্থ্যবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এই মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied