মানিকগঞ্জে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, তরুনীকে বাধ্য করতে নির্যাতন: আটক ৩
মানিকগঞ্জ শহরে 'রাইসা বিউটি ঘর’ নামের একটি বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই চক্রটি নারীদের জোরপূর্বক দেহব্যবসায় নামাতে চালাতো অমানবিক নির্যাতন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি এক নারীকে শিকলে বেঁধে আটকে রেখে মারধর করা হয়। এরপর তার চুল কেটে মুখে কালি মেখে পার্লারে আটকে রাখা হয়। এঘটনায় ভুক্তভোগী ওই নারী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় এলজিইডি অফিসের পশ্চিম পাশে ‘রাইসা বিউটি ঘর’ নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের মালিক রত্না ইয়াছমিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
মামলার বাদী হাসিনা আক্তার (৩৬) জানান, তিনি ওই বিউটি পার্লারে চাকরি করতেন। চাকরির সুযোগে পার্লারের মালিক রত্না ইয়াছমিন ও তার সহযোগীরা তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন।
অভিযুক্তরা হলেন, ওই বিউটি পার্লারের মালিক মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামের রত্না ইয়াছমিন, তার ছেলে মো. তুষার রহমান (২৬), দেড় গ্রাম এলাকার তাজনীন আক্তার চাঁদনী (২৩), পশ্চিম সেওতা এলাকার রিফাত (২৫) ও রজ্জব (২৫), বাইচাইল গ্রামের জহিরুল ইসলাম টিপুসহ (৪৫) অজ্ঞাতনামা ৪-৫ জন।
বাদীর অভিযোগ, গত ১১ মার্চ তার ছোট বোন ফাতেমা আক্তার (১৩) বেড়াতে এলে বিষয়টি জানতে পেরে চক্রটি তাকে দিয়েও দেহব্যবসা করানোর প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৪ মার্চ রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন আসামি তার উত্তর দেওতা এলাকার বাসায় গিয়ে চাপ সৃষ্টি করে।
ভুক্তভোগী আরও জানান, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মারধর করে জোর করে পশ্চিম বান্দুটিয়ার ওই পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং হাত বেঁধে শিকল দিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে পার্লারে ব্যবহৃত ধারালো কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালি মেখে অপমান করা হয়।
এলাকাবাসীর দাবি, বাহ্যিকভাবে বিউটি পার্লার হলেও ভেতরে অন্য কর্মকাণ্ড চলত বলে এলাকায় গুঞ্জন ছিল।
এদিকে ভুক্তভোগীর স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারকালে পুলিশ রত্না ইয়াছমিন, তুষার রহমান ও তাজনীন আক্তার চাঁদনীকে আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে আহত হাসিনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন
রায়গঞ্জে একাধিক দায়িত্বে ব্যস্ত ইউএনও, থমকে ভূমি সেবা কার্যক্রম
জমির ভাগ বাটোয়ারার সূত্র; সকল জমি পাওয়ার আশাই ভাগনের পরিকল্পনা
জমির ভাগ বাটোয়ারার সূত্র; সকল জমি পাওয়ার আশাই ভাগনের পরিকল্পনা
কুমিল্লায় তনু হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
রাজারহাট-আনন্দবাজার সড়কের কাজ বন্ধ, চরম ভোগান্তিতে ৩০ হাজার মানুষ
৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ নারী, এলাকায় চাঞ্চল্য
ধুনটের চৌকিবাড়ীতে উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক চেয়ারম্যান পুটু
রাজস্থলীতে আন্তজার্তিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার ঘর ঠাই স্বপ্ন পূরণ
নন্দীগ্রামে অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা
খোলা আকাশের নিচে চিকিৎসা বর্জ্য, বিষাক্ত ধোঁয়ায় পাঁচ বছর ধরে অতিষ্ঠ সোনাইমুড়ী