ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ১:৫২

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সোহেল হোসনাইন কায়কোবাদ তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ার পর সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,
“সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা থাকবে।

জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার