ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মারামারি করে হাসপাতালে ভর্তি রোগীর রাত্রিযাপন বাড়িতে, সকালে হাসপাতাল বেডে


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ১:৫৮

পটুয়াখালীর দুমকীতে মারামারি করে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়ে  বাড়িতে  রাত্রিযাপন করার অভিযোগ উঠেছে  নিতাই চন্দ্র নামে এক যুবকের বিরুদ্ধে । স্থানীয়দের ভাষ্য, গত (১৪ মার্চ) শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তালতলি বাজারে  নিতাই চন্দ্রের কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে  প্রতিবেশী  আঃ সালাম, জলিল হাওলাদারদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নিতাই চন্দ্র জাবের মাহামুদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় নিতাই চন্দ্র জাবের মাহামুদের পিঠে কামড় বসিয়ে দেয়। স্থানীয়রা ছাড়াতে ব্যর্থ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে  নিতাই চন্দ্র মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরক্ষণে নিতাই চন্দ্র বিকেল পাঁচটার দিকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। সন্ধ্যায় নিতাই চন্দ্র প্রাথমিক চিকিৎসা নিয়ে সালাম,জলিল ও জাবের সহ কয়েকজনের বিরুদ্ধে দুমকী থানায় অভিযোগ দায়ের করে পুনরায় হাসপাতালে ফিরে আসে। ঘটনার রাত ১১ টার দিকে হাসপাতালে অবস্থান না করে বাড়িতে চলে যান। পরদিন সকালে ফের হাসপাতাল বেডে চলে আসেন। সারাদিন হাসপাতালে থেকে রোববার সন্ধ্যায় হাসপাতাল কতৃপক্ষকে অবহিত না করে বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন।পাশ্ববর্তী বেডের রোগীরা জানান, তিনি থানায় কাজ আছে বলে চলে গেছেন আর রাতে ফেরেননি । এ প্রতিবেদক সরেজমিন হাসপাতাল পরিদর্শনে গেলে এর সত্যতা মেলে।
  রাতে নিতাই চন্দ্রের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।সকালে হাসপাতাল বেডে তাকে বসে থাকতে দেখা গেছে। রাতে হাসপাতালে না থাকার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি।
এবিষয়ে কর্তব্যরত নার্স জানান, রাত আটটার দিকে দুই নম্বর বেডে থাকা রোগী নিতাই চন্দ্রকে পাওয়া যায়নি। তিনি তাকে না পাওয়ার বিষয়টি তাঁর ফাইলে লিখে রেখেছেন।  
কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুল ইসলাম ওই রোগীর হাসপাতাল বেডে না থাকার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে রাত্রিযাপন করার সুযোগ নাই। তিনি পলাতক মর্মে ব্যবস্থা নিচ্ছেন।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক বলেন,  নিতাই চন্দ্র রাতে হাসপাতালে না থাকায়   বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, বিষয়টি অবগত হওয়ার পর তিনি কর্তব্যরত চিকিৎসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী