ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে অনলাইন জুয়ায় ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্ম


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ২:৩৮

কুমিল্লার নাঙ্গলকোটে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। মোবাইল ফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এলাকার অনেক তরুণ অনলাইন বেটিং ও জুয়ার ফাঁদে জড়িয়ে পড়ছে। এতে তাদের শিক্ষাজীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন অনলাইন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় বাজি ধরা এখন অনেক তরুণের নেশায় পরিণত হয়েছে। অনেকেই দ্রুত লাভের আশায় এই জুয়ার জগতে প্রবেশ করলেও শেষ পর্যন্ত তারা আর্থিক ক্ষতি ও মানসিক চাপের মুখে পড়ছে।

নাঙ্গলকোট উপজেলার কয়েকজন অভিভাবক জানান, অনেক শিক্ষার্থী পড়াশোনার সময় বাদ দিয়ে মোবাইল ফোনে জুয়া খেলায় মগ্ন থাকে। এতে তারা পারিবারিক অর্থ অপচয় করছে এবং অনেক ক্ষেত্রে ঋণের বোঝাও বাড়ছে।

একজন স্থানীয় শিক্ষক শামিম বলেন, “অনলাইন জুয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। অনেক মেধাবী শিক্ষার্থীও এই নেশায় জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য বড় হুমকি।”
এ বিষয়ে সচেতন মহল বলছে, অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে তরুণদের সচেতন করতে এগিয়ে আসতে হবে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, অনলাইন জুয়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে অনলাইন জুয়ার ভয়াল থাবায় নাঙ্গলকোটের তরুণ সমাজ আরও বড় সংকটে পড়তে পারে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার