তালায় ডিজেল সংকটে দিশেহারা কৃষক
সাতক্ষীরার তালা উপজেলায় বছরের একমাত্র প্রধান ধান ফসল ইরি-বোরো চাষের ভরা মৌসুমে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। বিরাজমান আন্তর্জাতিক পরিস্থিতি অর্থাৎ ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এ সংকট তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে করে উপজেলার হাজারো কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে ডিজেলের কোন ঘাটতি নেই দাম ও বাড়েনি। অথচ এ উপজেলায় যার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো ধান চাষের এ সময়টিতে নিয়মিত সেচের জন্য ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হঠাৎ করে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক কৃষক জমিতে সময় মতো পানি দিতে না পারায় ধানের চারা শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, তারা নিজেদের কাজকর্ম ফেলে প্রতিদিন তেল পাম্প ও সংশ্লিষ্ট তেলের দোকানগুলোতে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল পাচ্ছেন না। অনেক কৃষক দূর-দূরান্তে ঘুরেও পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের বাসিন্দা কৃষক বাসারাত মোড়ল (৫৫) ক্ষোভের সাথে জানান, আমার দুইটা ব্লকে প্রায় ১৫ বিঘা জমিতে প্রতিদিন পানি দিতে হয়। ডিজেলের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, গতকাল রোজা অবস্থায় সাইকেল চালিযে ১৮ মাইল পর্যন্ত গিয়েছি কিন্তু কোন ডিজেল পাইনি। পরে পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের পাশে এক দোকান থেকে ১২০ টাকা করে কয় লিটার ডিজেল কিনে এনেছি। একই গ্রামের কৃষক আজিজুল ইসলাম মোড়ল (৩০) জানায়,শুনেছি পাটকেলঘাটার মজুমদার তেল পাম্পে ও লতিফের দোকানে মাঝেমধ্যে ডিজেল দিচ্ছে কিন্তু কোন সময় দিচ্ছে সেটা জানতে না পারার কারণে তেল কেনা সম্ভব হচ্ছে না। আর এই ধরনের অভিযোগ এখানকার শত শত কৃষকের বলে জানা গেছে। এদিকে পাটকেলঘাটার মজুমদার তেল পাম্পে কর্মরত নাম প্রকাশের অনিচ্ছুক ব্যক্তি জানান,আমরা এখন তেল পাই কোটা সিস্টেমে ডিপো আমাদের তেল না দিলে আমরা জনগণকে তেল দেবো কিভাবে। ভুক্তভোগী বহু কৃষকরা জানান, সময়মতো সেচ দিতে না পারলে বোরো ধানের ফলন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে অনেক কৃষক অতিরিক্ত দামে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। এতে করে চাষাবাদে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরেজমিনে কয়েকজন কৃষক বলেন, ইরি ধান আমাদের বছরের একমাত্র ভরসা। কিন্তু ডিজেল না পাওয়ার কারণে সেচ দিতে পারছি না। এভাবে চলতে থাকলে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে। ফলে, দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় চলতি মৌসুমে ধান উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন জানান,তালা উপজেলায় চলতি বছর ২০ হাজার ৫শত হেক্টর জমিতে বিভিন্ন জাতের ইরি-বোরো ধান আবাদ করা হয়েছে। গতকাল সাতক্ষীরা ডিসি অফিসে আমাদের মিটিং ছিল ডিসি মহোদয় বলেছেন দুই একদিনের ভিতরে ডিজেলের সমস্যা সমাধান হয়ে যাবে। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, কৃষকের স্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। নতুবা তালা উপজেলার কৃষি অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে ধর্ষণ: আসামি গ্রেফতার মাত্র ১ ঘণ্টায়
জুড়ীতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কমিটি গঠন সভাপতি মুজিবুর, সম্পাদক হান্নান
গাজীপুর তুরাগ নদীতে গান বাজিয়ে প্রকাশ্য মদ পান
বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত
অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার