সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’: বন্যপ্রাণী রক্ষায় ঈদের ছুটি বিসর্জন দিচ্ছেন বনরক্ষীরা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনের প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। বন ও বন্যপ্রাণী রক্ষায় নিজেদের ঈদের ছুটি বিসর্জন দিয়ে কর্মস্থলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষী ও বন কর্মকর্তাবৃন্দ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদের দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চোরা শিকারি চক্র সুন্দরবনে প্রবেশ করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের অপচেষ্টা চালায়। পাশাপাশি কিছু অসাধু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব অপরাধ কঠোরহস্তে দমন করতেই এবার বন বিভাগ এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত সুন্দরবনে শুষ্ক মৌসুম চলায় অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি থাকে। গত বছরের ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশেরছিলা ও কলমতেজী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বনাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আগুনের এই ঝুঁকি এবং অসাধু চক্রের তৎপরতা রোধে এবার বনরক্ষীরা লোকালয়ে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা স্ব-উদ্যোগে এবারের ঈদের ছুটি ভোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "অপরাধীদের তৎপরতা বন্ধে এবং আগুন প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরও তারা একইভাবে দায়িত্ব পালন করেছিলেন।"
বন কর্মকর্তা মো. আসাদুজ্জামান এই ত্যাগের বিষয়ে বলেন, "বন রক্ষা করা আমাদের পেশাগত দায়িত্বের চেয়ে বড় অঙ্গীকার। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি এবং কর্মস্থলে থেকেই বনের নিরাপত্তা নিশ্চিত করব।"
বর্তমানে পূর্ব সুন্দরবন বিভাগে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং বন সংলগ্ন লোকালয়গুলোতে বনরক্ষীদের কঠোর নজরদারি অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ