ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে পুকুর থেকে তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ৩:২৮

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি নামোপাড়া গ্রামে একটি পুকুর থেকে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে পূর্ব ভাকুড়ি নামোপাড়া গ্রামের পরেশ বিশ্বাসের বাড়ির উত্তর পাশের একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময় এ লাশের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় যুবক তন্ময়সহ কয়েকজন এলাকাবাসী দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুকুরের কচুরিপানা উঠাতে গিয়ে পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে পার্শ্ববর্তি লতিফপুর গ্রামের আক্তার মোল্লা মরদেহটি তার ছেলে তৌহিদুল ইসলাম বলে শনাক্ত করে।  উল্লেখ্য প্রায় ৪ মাস আগে তৌহিদুল ইসলাম নিখোজ হয়েছিল। তার পিতা এই ব্যাপারে মুকসুদপুর থানা একটি মামলা দায়ের করেছেন এবং বিভিন্ন স্থানে  তিনি সন্তানের খোঁজাখুঁজি করেছেন।
ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মরগে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত