ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যুর ঘটনায় ঘাতক স্বামী ও দ্বিতীয় স্ত্রী কে গ্রেফতার করেছে র ্যাব


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ৩:২৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোঃ মিলন উদ্দিন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র ্যাব । বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন। তিনি বলেন, ধৃত আসামিদ্বয় কে চট্টগ্রাম থেকে হাতিয়ায়‌ এনে সোমবার (১৬ মার্চ ) দুপুরে হাতিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।এই দিকে    সোমবার  (১৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণ মাধ্যম কে ও বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে রোববার (১৫ মার্চ )  সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‍্যাব-১১-এর প্রেস সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে মোঃ মিলনের উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তবে মিলন বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় এবং তুচ্ছ ঘটনায় প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও নির্যাতনের মাত্রা কমেনি।
গত ১২ মার্চ সকাল আনুমানিক ৬টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক কলহের জেরে মিলন তার প্রথম স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে লোহার রড দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে স্থানীয় আবু সায়েদ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মিলনসহ অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন।
হত্যাকাণ্ডের পর ভিকটিমের ছোট ভাই হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ (সিপিসি-৩, নোয়াখালী) এবং র‍্যাব-৭ (পতেঙ্গা, চট্টগ্রাম) যৌথ অভিযান পরিচালনা করে। আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন ছোটপুল এলাকা থেকে মূল ঘাতক মোঃ মিলনকে গ্রেফতার করা হয়। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে মামলার ৪ নং আসামি ও মিলনের দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২