ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ৪:২৫

"এক হবো আওয়াজ তুলবো, আলোকিত সনাজ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্টুডেন্ট'স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন। রবিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, তাহযীব ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, "স্বেচ্ছাসেবকরা নিজেদের বিবেকের তাড়নায় মানবকল্যাণে কাজ করে, বন্যা, খরা ও প্রাকৃতিক দূর্যোগে আর্তমানবতার পাশে দাঁড়ায়। মানুষের দুঃখ-দুর্দশায় স্বেচ্ছাসেবীরাই প্রকৃত বন্ধু। তাই স্বেচ্ছাসেবীরা সৃষ্টিকর্তার কাছে এর প্রতিদান পাবেন।"

সভায় বিশেষ অতিথি  ছিলেন মাহমুদা হান্নান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এম রশীদ আলী, স্টুডেন্ট'স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন, মৃত্তিকা স্বেচ্ছাসেবী সংগঠনের আব্দুল হামিদ, অরণ্য যুব সংঘের আবু জোবায়েদ, জেলা যুব ফোরামের সাইদুল হাসান প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার