ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে প্রয়াত এমপি স্বপনের স্মরণ সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৪-১০-২০২১ বিকাল ৫:২৪

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা সোমবার (৪ অক্টোবর) শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় সাবেক এমপি চয়ন ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই শোক সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‍এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শোক সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রফেসর মেরিনা জাহান কবিতা (কার্যনির্বাহী কমিটির সদস্য-বাংলাদেশ আওয়ামী লীগ), কেএম হোসেন আলী হাসান (ভারপ্রাপ্ত সভাপতি-সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ), আব্দুস সামাদ তালুকদার (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ), বীর  মুক্তিযোদ্ধা আলহাজ আবু শামীম সূর্য (সহ-সভাপতি-সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ),  সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর সাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল।

উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও প্রয়াত এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপনের জ্যেষ্ঠ কন্যা ডা. ফারজানা রহমান শম্পা।

শোক সভায় প্রত্যেক বক্তাই এমপি স্বপনের বাংলাদেশ আওয়ামী লীগ ও শাহজাদপুরের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা শাহজাদপুরের সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত