ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এনসিপির ঢাকা জেলা উত্তর আংশিক কমিটি ঘোষণা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ১:৪৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দিলশানা পারুলকে মনোনীত করা হয়েছে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।
এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম এবং নাজমুল হককে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার