ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

উত্তরাঞ্চল মহাসড়কে নেই যানযট, বাড়তি ভাড়াতেই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ১:৫৬

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে  হাটিকুমরুল গোলচত্বর হয়ে রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে অপর দিকে রাজশাহী গামী সলঙ্গা পর্যন্ত এবং পাবনা গামী বোয়লিয়া পর্যন্ত যানবাহনের চাপ দেখা যায়। চট্রগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্য ও পশুবাহী ট্রাকে করেও অনেক যাত্রী গ্রামে ফিরছেন। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও দেখা গেছে।

ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির যান চলাচল দেখা যায়। গাড়ির চাপ থাকলেও যানযট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।

যাত্রীরা জানান, সকালে সড়কে খুব বেশি যানজট ছিল না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবে তাঁদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে পরিবহন ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাছিরুল ইসলাম বলেন পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, রাস্তায় কোন যানজট হওয়ার সম্ভবনা নেই। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক