খালিয়াজুরীতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশে পুটিয়ার খালের স্লুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী থানার এসআই (নিঃ) নাজমুল হাসানের নেতৃত্বে এএসআই (নিঃ) সুব্রত ঘোষ, কনস্টেবল আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাবুল মন্নানসহ পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের একপর্যায়ে রসুলপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পুটিয়ার খালের স্লুইচ গেইটের উপর সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খালিয়াজুরী থানাধীন গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের শান্তিপুর এলাকার মোঃ তাহের আলীর ছেলে মোঃ কাউসার মিয়া (৩২) এবং মোঃ সাদেক মিয়ার ছেলে মোঃ ফয়সাল মিয়া (২০)।
খালিয়াজুরী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর ৯(৩)২৬। পরবর্তীতে ১৭ মার্চ ( মঙ্গলবার) সকালে তাদেরকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied