নাঙ্গলকোটে বিদ্যুৎ শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই একটি পরিবারের স্বপ্ন ও হাসি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাই পাড়া, প্রকাশ কুকুরিখীল গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অলি মেস্তরীর বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।
পরিবারের সদস্যরা জানান, ইফতারের পর তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ বিদ্যুতের মিটার থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী হতদরিদ্র আম্বিয়া জানান, এলাকাবাসীর সহযোগিতায় অনেক কষ্টে এই ঘরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে সেটিও পুড়ে গেছে। এখন নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে অসম্ভব এতে পায় ৫ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নাঙ্গলকোট উপজেলায় এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে আগুন লাগলে লাকসাম বা চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিস আসতে দীর্ঘ সময় লাগে। ততক্ষণে অনেক ক্ষেত্রেই ঘরবাড়ি পুড়ে যায়।
এ কারণে নাঙ্গলকোটে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত