ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাভারে বিএনপি সমর্থকের রোষানলে ৪২ সংখ্যালঘু পরিবার, ভিটেমাটি হারানোর শঙ্কা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ২:০

সাভারের ধলেশ্বরী নদীর তীরে এক শান্ত জনপদ এখন অশান্ত হয়ে উঠেছে দখলদারিত্বের কালো ছায়ায়। বংশপরম্পরায় বসবাস করে আসা ৪২টি হিন্দু পরিবার এখন নিজেদের আদি ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। স্থানীয় এক প্রভাবশালী বিএনপি সাবেক নেতার পেশিশক্তির মহড়ায় এলাকাটিতে বইছে সংখ্যালঘুদের হাহাকার।

সরেজমিন ঘুরে জানা যায়, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া মহল্লায় কয়েক শতাধিক আদি হিন্দু পরিবার বসবাস করে আসছে। কিন্তু ৫ই আগস্টের পর থেকে স্থানীয় সাবেক বিএনপি নেতা ও বর্তমান বিএনপি’র সমর্থক সোহরাব উদ্দিন (ভুলু) ৯২ শতাংশ হিন্দু জমি নিজের দাবি করে উচ্ছেদের চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

শত চেষ্টায়ও উচ্ছেদ করতে না পারায় সাভার সেটেলমেন্ট অফিসে খুশি মোহন রাজবংশী, আনন্দ রাজবংশী, ভজন রাজবংশী, সুশীল রাজবংশী, বিমল রাজবংশী, শ্রী ধীরেন রাজবংশী, রঘুনাথ রাজবংশী, গৌরাঙ্গ সূত্রধর, রানা রাজবংশী, পলাশ রাজবংশী, কাঞ্চন রানী দাস, ফুল চান রাজবংশী, নয়ন তারা রাজবংশী, সঞ্জিত রাজবংশী, নিত্যানন্দ রাজবংশী , নারায়ন রাজবংশীসহ অন্তত ৩০ জন হিন্দু পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পরে সাভার সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মনির হোসেন সরেজমিনে প‌রিদর্শন করে প্রতিবেদন দিলে এতে বিএনপি’র সমর্থক সোহরাব উদ্দিন (ভুলু) না রাজি দেন।

ভুক্তভোগী বিকাশ দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমরা পৈ‌ত্রিকসূ‌ত্রে এই জমির মালিক। কিন্তু একজন নিজেদের জমি দাবি করে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা বহুবছর ধরে এখানে বসবাস করে আসছি। ইদা‌নিং আমরা ওই প্রভাবশালী ব্যক্তির কাছে অসহায় হয়ে পড়েছি বলে জানান তিনি।

চিত্ত রাজ বংশী বলেন, আমরা পানপাড়া মহল্লার হিন্দুরা অনেক আতঙ্কিত অবস্থায় ‌দিনা‌তিপাত কর‌ছি। আমরা সোহরাব উদ্দিনকে (ভুলু) বলেছি আমাদের জায়গার মধ্যে যদি তার জমি থাকে, তবে সে কাগজ পত্র নিয়ে আসুক। কিন্তু সে কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। সে আমাদেরকে বলে ‘আমার কাগজ লাগবো মানে, আমিতো নিজেই একটা কাগজ’। আমরা গরিব অসহায় মানুষ কিছু করতে সাহস পাচ্ছি না। মাঝে মধ্যে সে এসে একজন একজন করে তার অফিসে ডাকে। তখনই আমরা ভয়ের মধ্যে থাকি বলে জানান তিনি।

অভিযুক্ত সোহরাব উদ্দিনের (ভুলু) কাছে জমি দখলের ঘটনা জানতে চাইলে তিনি বলেন, তারা আমার জমি দখল করে রেখেছে। আমি অনেক দিন থাকতে পারিনি তাই তারা (হিন্দুরা) আমার জমি দখল করেছে বলে জানান তিনি।

এবিষয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেন, পানপাড়া হিন্দু মহল্লায় আওয়ামীলীগের আমলেই রাস্তা দখল করে রেখেছিল। ৫ই আগস্টের পরে আমাকে জানালে আ‌মি রাস্তা উদ্ধার করে দিয়েছি। এখন যদি কোনো সংখ্যালঘু বা কোনো ব্যক্তির জমি কেউ জোর করে দখল করে সেক্ষেত্রে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ গুলোর ক্ষেত্রেও জিরো টলারেন্স। প্রধারমন্ত্রী বলেছেন, জনগণের পাশে থেকে আইন অনুযায়ী সবকিছু দেখবে বলে জানান তিনি।

এঘটনায় সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহব্বত কবীর বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ বা জিডি’র ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা