ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঢাকায় মনপুরা উন্নয়ন ফোরামের, আংশিক কমিটি ঘোষণা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ২:১

ঢাকায় অনুষ্ঠিত মনপুরা উন্নয়ন ফোরাম (DMUF)-এর ইফতার ও আলোচনা সভায় মনপুরা উপজেলার জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ঢাকায় আয়োজিত এ সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সংযোগ, ফেরি চলাচল, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সমস্যার সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক সংগঠনের গঠনতন্ত্রের আলোকে এবং সম্মানিত উপদেষ্টার তত্ত্বাবধানে আইনজীবী নিয়োগ ও ভোটাধিকারের ভিত্তিতে আগামী ২ (দুই) বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী জাহ্ আহমেদ মিজান, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দীন আহম্মেদ মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ তারিকুল হাসানকে।
সভায় জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটি আগামী ২১ (একুশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মনপুরা উপজেলার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, ফেরি যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার সমস্যা সমাধানে সংগঠনটি ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে এবং এ লক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত মনপুরাবাসীর সহযোগিতা কামনা করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত