ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল উপহার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ২:৩৪

যশোরের কেশবপুরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার অসহায় ও হতদরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ৫০টি ছাগল উপহার হিসেবে প্রদান করেন। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এমপি।
এ সময় তিনি অসহায় ও হতদরিদ্র মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ৫০টি ছাগল উপহার হিসেবে প্রদান করেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন নায়েব আমীর মাওঃ রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা সাইদুর রহমান সাইদ সাবেক জেলা ছাত্র নেতা এ্যাড ওজিউর রহমান প্রমূখ। 

ঈদের আগে এমপি মহোদয় এর নিকট থেকে ছাগল উপহার পেয়ে নারীদের মধ্যে আনন্দ ও উচ্ছাস দেখা গেছে। সকলের চোখে মুখে খুশির আমেজ আর দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে দেখা গেছে। 

এমএসএম / এমএসএম

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু