কোতোয়ালি থানার অভিযানে মাদক ও জালনোট চক্রের সদস্যসহ গ্রেফতার ২
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীসহ জালনোট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪নং ওয়ার্ডের সানকিপাড়া শেষ মোড়ের মো. বাদল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. রাজন মিয়া এবং মুক্তাগাছা থানার জামগড়া এলাকার আজগর আলীর ছেলে মো. রুপচান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি আরো জানান, বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সোমবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার