রায়গঞ্জে অবৈধ মজুতের ১৫ বস্তা খাদ্যবান্ধব চাল জব্দ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় মোন্নাফ আলীর বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে বিভিন্ন উৎস থেকে চাল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ রাখতেন। বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করেন। তিনি জানান, ডিলার ছাড়া অন্য কারও কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
জব্দকৃত চালগুলো সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে এবং এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করবেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার