কুয়াকাটায় কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৩৩ লক্ষ টাকার ক্ষতি, লণ্ডভণ্ড ৩৫ দোকান ঘর
পর্যটন কেন্দ্র কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। এতে ব্যবসায়ী ও স্থানীয় জেলে পরিবারগুলোর প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে আকস্মিক এই ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় দোকানগুলোর টিনের চাল উড়ে যায় এবং কাঠের কাঠামো ভেঙে পড়ে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের পছন্দের শুঁটকি, আচার এবং সি-ফুড ফ্রাইয়ের দোকানগুলো। দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ভিজে ও নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, শুঁটকি ও আচার ব্যবসায়ী নাসির জোমাদ্দারের ৫ লাখ, মহিবুল জোমাদ্দারের ৫ লাখ, আব্দুল মালেক মৃধার ৪ লাখ, নাসির আকনের ৪ লাখ, আলাউদ্দীন জোমাদ্দারের ৪ লাখ, রাকিব জোমাদ্দারের ২ লাখ এবং ইকবালের ৪ লাখ টাকাসহ ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এছাড়া ফ্রাই ব্যবসায়ী জহিরুল ইসলামসহ অন্যান্যদের আরও ৪-৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি ৬টি জেলে পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রতিটিতে প্রায় ৩০ হাজার টাকা করে লোকসান হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ‘চোখের পলকে বছরের সব পরিশ্রম ধুলোয় মিশে গেল। এখন কীভাবে আবার ব্যবসা শুরু করব, তা নিয়ে কোনো কূলকিনারা পাচ্ছি না।’
আকস্মিক এই দুর্যোগে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা এখন মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যেন তারা পুনরায় তাদের ব্যবসা চালু করে ঘুরে দাঁড়াতে পারেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা