ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

আশুলিয়ায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৩:১৫

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলার উদ্যোগে আজ আশুলিয়ার বসুন্ধরা মাঠে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে দুস্থ পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলার সভাপতি নজরুল ইসলাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ নুর হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বশির আহমেদ, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক কাজ। ঈদের আগে এই খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে যে হাসি ফুটেছে, সেটিই আমাদের মূল আনন্দ। এই সংগঠনটি যাতে ভবিষ্যতেও একইভাবে দুস্থ মানুষের পাশে থাকতে পারে, সেই কামনা করছি।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আশুলিয়া থানার সভাপতি মোঃ জসিম উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ঢাকা জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন ভুইঁয়া। অনুষ্ঠান শেষে ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ